জোছনা দিয়ে ঘর রাঙাবো তাছলিমা আক্তার মুক্তা
ভালোবেসেছি দুজন যখন বাঁধবো সুখের ঘর , সুখের নেশায় ভাসাবো তরি সারা জীবন ভর ।
তাঁরার দেশে ঘর বানাবো থাক যদি রাজি , জোছনা দিয়ে ঘর রাঙাবো ডাকছি তবে কাজি ।
ভয় পেয়ো না হাত ধরেছি ছাড়বো না কো হাত , ঝুট ঝামেলা যাই আসুক করবো কুপোকাত ।
সাক্ষী রইলো আকাশ নীলিমা আরও গ্রহ তাঁরা , সংসার আমি বাঁধতে পরবোনা ওগো তোমায় ছাড়া ।