|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি:-
চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জনাব মোঃ খায়রুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চাঁদপুর এর উপস্থাপনায় চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান মহোদয়।
অপরাহ্নে পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়।
এসময় জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর, জনাব জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর, জনাব মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, চাঁদপুর সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.