|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কমলনগরে নির্মাণাধীন হাউজের বাঁশ খুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
প্রকাশের তারিখঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:-
লক্ষ্মীপুরের কমলনগরে নির্মাণাধীন টয়লেটের হাউজের বাঁশ খুলতে গিয়ে মো. হাসান(৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাতাব্বর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান উপজেলার চরফলকন এলাকার আবদুল মতলবের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই জন । আহত একজন হলেন-একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে ফারুক। আরেক জনের নাম ঠিকানা জানা যায়নি।
জানা যায়, সোমবার বিকেলে মাতাব্বরহাটের উত্তরে সহিদ সর্দার বাড়ির একটি নির্মাণাধীন ভবনের টয়লেটের হাউজের বাঁশ খুলতে যায় তিন শ্রমিক। এ সময় হাউজের ভিতরে ঢুকার পর গ্যাস বিস্ফোরণে তারা সবাই অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফরিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.