|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি কর্তৃক মাদক দ্রব্য সহ ২ চোরা কারবারী আটক
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৬
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন কর্তৃক ২০ ফেব্রুয়ারি শুক্রবার ৩ টা ৩০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিঃ মোঃ আহসান হাবিব এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তের পিলার ২৬১ এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট থানাধীন আলমপুর ইউপিস্থ শেখহাটি গ্রামের পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৫ বোতল নেশাজাতীয় ফায়ারডিল সিরাপ,৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট,০১টি মোটরসাইকেল এবং ০৩টি মোবাইলসহ ০২ জন চোরাকারবারী (ক)মোঃ আরিফ হোসেন(২৬), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম এবং (খ)মোঃ আহসান হাবিব(২৫),পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, উভয়ের গ্রাম-রাজাপুর(জুগ্নীপাড়া),পোষ্ট-জামালপুর,থানা-পত্নীতলা ও জেলা-নওগাঁদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। যাহার মামলা নম্বর-২৩, তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৬,ধামইরহাট থানা। সর্বমোট সিজার মূল্য-২,০৭,০০০/- টাকা। ২। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার,দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্নক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন(১৪ বিজিবি)।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.