|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চাঁদপুরে রাতের আধারে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
মোঃ হোসেন গাজী,চাঁদপুর
চাঁদপুর সদরের ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিঙ্গাপুর প্রবাসী মোঃ জসিম মিরের বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে। কে বা কাহরা রাতের আধারে এমন ঘটনা ঘটিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার ১৮ ফেব্রুয়ারি সকালে বাবার বাড়ি থেকে এসে ঘরে প্রবেশ করলে সবকিছু এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখেন তিনি।
সংবাদ মাধ্যমকে তিনি জানান বিগত পাচ দিন যাবত তিনি বাবার বাড়িতে অবস্থান করে বুধবার আসলে ঘরে তালা ভাঙ্গা দেখতপ পান। বিতরে প্রবেশ করে দেখেন ওয়ারড্রব এবং আলমারি তে থাকা প্রায় ৭ বরি সোনার গহনা ও নগদ প্রায় বিশ হাজার টাকা নিয়ে যায় চোরচক্র। বাকি মালামাল ঘরে এলোমেলো পরেরয়।
প্রবাসী জসিম এর বড় ভাই জান ছোট ভাইয়ের পরিবার বাসায় তালা লাগিয়ে বেড়াতে যায়। বাড়িতে এসে সে ঘরের মালামাল এলোমেলো পড়ে থাকতে দেখে চুরি হয়েছে বলে আমাদের জানান। আমরা ঘরে ঢুকে এমন দৃশ্য দেখি তবে কখন কারা এমন চুরির ঘটনা ঘটিয়ছে তা আমরা টের পাইনি।
চুরির ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.