ফুল পাখি তাছলিমা আক্তার মুক্তা
যেই পাখিরা ভোরের বেলা ফুল ফোঁটাতে আসে , শিশির ভেজা সবুজ ঘাসে মিষ্টি মুখে হাসে ।
সেই পাখিরা সারাটাদিন ফুল পাতাদের সাথে , কিচিরমিচির কলরবে খেলাধুলায় মাতে।
যেই পাখিরা সন্ধ্যা হলেই নীড়ের দাওয়াত দেয় , সেই পাখিরাই ভোর হতেই ফুলের খবর নেয় ।
ফুল পাখিদের মিলন মেলা এক সাথে বসবাস , প্রকৃতির এই বেলাভূমিতে ভালোবাসার উচ্ছ্বাস ।