|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
দুবাইয়ের গোল্ডসুকে কসমোরা জেনারেল ট্রেডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে
প্রকাশের তারিখঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বব্যাপী কসমেটিক্স প্রসাধনীর ব্যাপক চাহিদা থাকলেও আধুনিকায়নের এই বিশ্বে নিত্য প্রয়োজনীয় প্রসাধনী হিসেবে প্রতিটি মানুষকে বিলাসিতা করতে শিখিয়েছে কসমেটিক্স। বাংলাদেশী উদ্যোক্তারা কসমেটিক খাতে বিনিয়োগ করলে অধিক মুনাফা অর্জন করতে পারবেন বলে মনে করেন কসমোরা জেনারেল ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ফয়সাল আহমেদ।
১৬ ফেব্রুয়ারি দুবাইয়ের গোল্ডসুকে কসমোরা জেনারেল ট্রেডিংয়ের ফিতা কেটে উদ্বোধনকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল আহমেদ এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমিরাতে ভিসা জটিলতা দূর হলে আরো কর্মসংস্থান সৃষ্টি করা যেতো। তিনি দুই দেশের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করে প্রবাসী বাংলাদেশীদের ভিসা জটিলতা সমাধান করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান।
https://youtu.be/SDeRzoIOQ_k?si=PQmV7cAJWKWBs72C
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার ফাহিম আহমেদ, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলমসহ ব্যবসায়ী শিল্পপতি, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিক যাত্রার পাশাপাশি কসমোরা কসমেটিকের পক্ষ থেকে ভোক্তাদের মাঝে গিফট হ্যাম্পার প্রদান করেন কর্তৃপক্ষ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.