বিক্রি করিনি ভোটাধিকার তাছলিমা আক্তার মুক্তা
বিক্রি এখনো করিনি আমার অধিকারের ভোট , চোখ রাঙাতে দেবোনা কাউকে লাড়তে দেবো না ঠোঁট ।
সবাই জানে মানুষের দাম নির্বাচনের বাজারে , পাঁচশত টাকায় বিক্রি হচ্ছে কেউ বা আবার হাজারে ।
আমার ভোট আমি দেবো যাচাই-বাছাইয়ের পরে , সুখ শান্তি আসে যেন ফিরে বাংলার মানুষের ঘরে ।
মুখের জবান ঠিক রাখলে ভোট পাবে যোগ্য প্রার্থী , গাদ্দারি যদি করতে চাও তবে ভোটে পড়বে ঘাটতি ।
অবস্থা বুঝে ব্যবস্থা নেবো দলের দোহাই বাদ , বাংলার জনগণ ফিরে পাবে নির্বাচনে আসল স্বাদ ।