|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জাসাসের উদ্যোগে ধানের শীষের পক্ষে পথসভা ও লিফলেট বিতরণ
প্রকাশের তারিখঃ ৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাচ্ছু পাটোয়ারী, মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ
শনিবার বিকালে মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাসাস মিরসরাই উপজেলা সভাপতি মেশকাত হোসেন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাসুম বিল্লা এবং সহযোগিতায় ছিলেন জাসাস এর নেতা জসীম উদ্দিন।
এ সময় ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং আসন্ন নির্বাচনে ভোট প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা জাসাসের সেক্রেটারি আশরাফ উল্লাহ। এছাড়াও উত্তর জেলা ও উপজেলা পর্যায়ের জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.