|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
বকশীগঞ্জে বিএনপি ও বিভিন্ন দলের দুই শতাধিক নেতা কর্মীর জামায়াতে যোগদান
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬
মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
ইসলামী আদর্শে অনুপ্রানিত হয়ে জামালপুরের বকশীগঞ্জে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন বিএনপি ও অন্যান্য দলের দুই শতাধিক নেতা কর্মী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতের কার্যালয়ে জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা।
যোগদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর শফিকুল্লাহ বিএসসির সভাপতিত্বে এবং সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়ালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন এনসিপির প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমীর আবদুল মতিন, জামায়াতের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ইলিয়াছ হোসেন, জামায়াতের যোগদান করা মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সহসাংগঠনিক মাসুদ রানা। এসময় জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।
বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, বিএনপি নেতা মাসুদ রানা, বিএনপি নেতা সালামত উল্লাহ সহ অন্যান্য নেতা কর্মীরা জামায়াতে যোগদানের পর জামালপুর-১ আসনের জামায়াতের প্রার্থী নাজমুল হক সাঈদীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। একই সাথে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.