|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পাবলিক হেলথ এলাকায় ৮ নং কৃষকদলের নেতৃত্বে নির্বাচনী বৈঠক
প্রকাশের তারিখঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৬
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
(বৃহস্পতিবার বিকেল ৪টায়) পাবলিক হেলথ এলাকায় দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করার আহ্বান জানিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবারই নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। বর্তমান পরিস্থিতিতে ভোটকেন্দ্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ কেউ ভিন্ন পরিচয়ে ভোট দিতে আসার চেষ্টা করতে পারে এ কারণে নারী এজেন্টদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ শুক্কুর, পৌর কৃষকদলের সভাপতি আল মামুন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরোন মিয়া, মহিলা দলের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি চম্পা এবং সিনিয়র সহ-সভাপতি হাজেরা খাতুন।
বক্তারা ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ব্যাপক গণসমর্থন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.