|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
রামগঞ্জে বি এন পি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগে এন সিপি প্রার্থীর সাংবাদিক সম্মেলন
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ সংসদীয় আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্গন, কর্মীদের হুমকি-ধমকি,
মাইক ভাংচুরসহ প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোট (এন সি পির) শাপলা কলি প্রতীকের প্রার্থী মাহাবুব আলম বিএনপির ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারী) দুপুরে পৌর শহরের মোহাম্মদিয়া সুইটস এন্ড পার্টি সেন্টারে ওই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
রামগঞ্জ পৌর জামায়াতে আমীর এড. হাসান বান্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ এমরান হোসাইনের সঞ্চালনায় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১১ দলীয় জোটের লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের নির্বাচনীয় সমন্বয়ক ও উপজেলা জামায়াতে আমীর নাজমুল হাসান পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ১১দলীয় জোটের উপজেলা মিডিয়া প্রচার সম্পাদক মাওলানা আবু সালেহ,উপজেলা এনসিপির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ নবীসহ একাধিক নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.