|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে র্যাব-১৪
প্রকাশের তারিখঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৬
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
ময়মনসিংহ সিপিএসসি, র্যাব-১৪, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৪ ফেব্রুয়ারী ২০২৬খ্রিঃ বিকাল অনুমান ১৬৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন ভাবকির মোড় সংলগ্ন মেসার্স জান্নাত ফার্নিচার এর সামনে ময়মনসিংহ-জামালপুর রোডে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। উক্ত চেকপোস্টে একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে মাদককারবারি ১। মোঃ ভুট্টো মিয়া (৫০), থানা-পলাশবাড়ী, ২। মোঃ আরিফুল আহাদ (৪২), থানা-গাইবান্ধা সদর, উভয় জেলা- গাইবান্ধাদের আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তাদের জিজ্ঞাসাবাদে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যে এবং দেখানো মতে মোটরসাইকেলে বক্সের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৪ (চৌদ্দ) বোতল ফেন্সিডিল উদ্ধার করতঃ ০৩ টি মোবাইল ফোন এবং মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল এর আনুমানিক বাজার মূল্য ২৮,০০০/-(আটাশ হাজার) টাকা।
ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ মুক্তাগাছা থানায় আলমতসহ মাদককারবারি হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.