পারবো না দিতে ধোকা তাছলিমা আক্তার মুক্তা
সেই যে কবে ঘুম ভেঙেছে আর আসেনি ঘুম , তোমার আদর ভালোবাসা দিয়ে ছিলে চুম ।
সেই যে কবে ঘর ছেড়েছো আর আসনি ফিরে , তোমায় নিয়ে স্বপ্নে বিভোর স্মৃতির পাতা ঘিরে ।
প্রথম যেদিন ছুয়েছিলে হাত ভরসা পেয়েছিলাম , আজও সবকিছু তেমনি আছে হৃদয় যেদিন দিলাম ।
কল্পনার পাখা মেলে উড়ে তোমার কাছে আসি , তোমার কথা ভেবে ভেবে একলা একাই হাসি ।
হয়তো লোকে পাগল ভাবে কেউবা ভাবে বোকা , সবকিছু পারলেও পারবোনা তোমায় দিতে ধোকা ।