তোমার পবিত্র নামে তাছলিমা আক্তার মুক্তা
ভোরের আলো ফোটল বলে নতুন একটা দিন , ওগো দয়াময় অনন্তকাল তোমার কাছই ঋণ ।
কিচিরমিচির পাখির ডাকে চোখ খুলে যেই আমার , মসজিদ থেকে ভেসে আসে পবিত্র নাম তোমার ।
আলো,বাতাস, পানি দিয়ে বাঁচিয়ে রাখছো আমায়, পৃথিবীতে থাকা সকল কিছুর প্রশংসা সবই তোমার।
ফুল পাখিরা নতুন ভোরে নতুন গানের সুরে , নতুন করে বাঁচার উপায় আনন্দে খুঁজ করে ।
আমরা মানুষ সৃষ্টির সেরা তোমার পবিত্র নামে , তোমার কাছে মোনাজাত করে লেগে পড়ি কাজকামে।