|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
গোপালগঞ্জের কাশিয়ানী ও সদর থানা এলাকা থেকে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
প্রকাশের তারিখঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৬
সাইফুল হাসান, গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃ
মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) বিকাল তিনটায় খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া চৌ-রাস্তা বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ ইব্রাহিম তালুকদার (২৩) ও একই দিনের সন্ধা ৫টা ২০ মিনিটের সময় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ নয়ন তালুকদার (১৯) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় গ্রেফতারকৃত আসামিদের থেকে সর্বমোট ২৩ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গোপালগঞ্জ কাশিয়ানী ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক নিয়মিত মামলা রুজু হয়।
খুলনা র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামি মোঃ ইব্রাহিম তালুকদার (২৩) কে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় এবং মোঃ নয়ন তালুকদার (১৯) কে গোপালগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.