|| ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
কালিয়াকৈরে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬
কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি:-
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাশাকৈর এলাকা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হলেন, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাশাকৈর গ্রামের কাবেল উদ্দিনের মেয়ে কবরী আক্তার (৪৫)।
সোমবার (০২ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে ওই নারীর নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
প্রায় পনের বছর পূর্বে তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। তার এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাড়ে দশটার দিকে কবরি তার নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে এগারোটা দিকে ছেলে বাহির থেকে এসে দেখে দরজা ভিতর থেকে বন্ধ। ছেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন এবং দরজা ভেঙে দেখে কবরী আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনর্চাজ এস আই সুরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.