|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কলি ফোটার আগেই নষ্ট হয়ে গেছে
প্রকাশের তারিখঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬
মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত এক জনসভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু বলেছেন, “শাপলা কলি নতুন একটি দল তবে এই দলটি এমন একটি দলের সাথে জোট করেছে যে কলি ফোটার আগেই নষ্ট হয়ে গেছে। সোমবার সন্ধ্যায় রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় কুড়িগ্রাম-২ রাজারহাট–কুড়িগ্রাম সদর–ফুলবাড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।
আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের কয়েকটি জেলার প্রায় দুই কোটি মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, তিস্তা নদীকে ঘিরে শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে এ অঞ্চলের মানুষকে আর ঢাকামুখী হতে হবে না।
তিনি আরও বলেন, বিএনপি প্রার্থী সোহেল হোসেন কায়কোবাদ একজন সৎ ও নিবেদিতপ্রাণ নেতা। দুলু ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.