|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
লামায় অবৈধভাবে বালু পাচারের দায়ে চালকের কারাদণ্ড, ট্রাক জব্দ
প্রকাশের তারিখঃ ১ ফেব্রুয়ারি, ২০২৬
বেলাল আহমদ,স্টাফ রিপোটার,লামা।
বান্দরবানের লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বালুসহ একটি ট্রাক ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওলার ঝিরি নতুন পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সেখানে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহায়তায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন বালু বোঝাই ট্রাকসহ চালক বেলাল উদ্দিনকে (২৭) আটক করা হয়। তিনি চকরিয়া উপজেলার ৯নং ওয়ার্ডের ডুলহাজারা এলাকার আব্দুল মাবুদের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, "অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করার অপরাধে চালককে ৬ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.