|| ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কোস্টগার্ড এর অভিযানে ৯০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার -১
প্রকাশের তারিখঃ ২৭ জানুয়ারি, ২০২৬
সুভাস দাস, পটুয়াখালী।
পটুয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী ব্রীজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযান চলাকালীন উক্ত এলাকায় কুয়াকাটা টু ঢাকাগামী ১ টি যাত্রীবাহী বাস সন্দেহ জনক তল্লাশি করে প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ৯০ বোতল ফেন্সিডিল ও নগদ ১ হাজার ৫১০ টাকাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.