|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ধানদিয়ায় রিকর্ডিও সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে
প্রকাশের তারিখঃ ২৫ জানুয়ারি, ২০২৬
সাতক্ষীরা প্রতিনিধি।
অভিযোগ সূত্রে জানা যায়,
সাতক্ষীরা পাটকেলঘাটা ধানদিয়া কাটাখালি গ্রামের প্রবাসি মোঃ ফজলুর রহমান সরদারের স্ত্রী মোছাঃ নবিরন তার স্বামীর নামে, প্রতিবেশী মৃত মোঃ হানেফ গাজীর ছেলে প্রতিবন্ধী মোঃ জাহাঙ্গীর গাজীর কাছ থেকে ধানদিয়া কৃঞ্চনগর মৌজায় ১৭৬২ দাগে একটি রিকর্ডিও সম্পত্তি দোকান সহ ক্রয় করে।
ক্রয় সূত্রে মালিক প্রবাসি ফজলুর রহমান এর স্ত্রী উক্ত জমি দখল দিতে গেলে জমি দাতা জাহাঙ্গীরের বড় ভাইয়ের ছেলে মোঃ জুয়েল হোসেন এজমালি সম্পত্তির ওয়ারেস দাবি করে জোরপূর্বক দখলে নিয়ে তালামেরে রাখে,
এ সময় প্রবাসির স্ত্রী ও জমি দাতা জাহাঙ্গীর আলম দোকান উদ্ধার করতে গেলে, জুয়েল বলে এ দোকান আমার এবং বিভিন্ন হুমকি ধামকি দিয়ে জাহাঙ্গীরকে বেধোড়ক মারধোর করে দোকান দখলে রাখে।
এ ঘটনায় প্রবাসি স্ত্রী নবিরন বাদী হয়ে পার্শবর্তী পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ উভয় পক্ষকে থানায় একটি শালিসে বসে সকল কাগজপত্র দেখে জুয়েলের পক্ষে কোনো দলিল বা কাগজপত্র না থাকায় থানা কর্তৃপক্ষ শালিসে তাকে দোকানের তালা খুলে ছেড়ে দেওয়ার জন্য বলে,
কিন্তু সে, এ সব কথা তোয়াক্কা না করে জবরদখল করে বসে আছে জুয়েল। ভুক্তভোগী রেকর্ডিও ক্রয় সম্পত্তি বুঝে পাওয়ার জন্য আইন শৃঙ্খলা ও বিভিন্ন প্রশাসনের হস্তোক্ষেপ কামনা করছেন।
এবিষয় বিবাদী, জুয়েলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা এজমালি সম্পত্তি অরেশ হিসাবে দাবিদার তাই আমি দখলে নিয়েছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.