|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
গানকে ভালোবেসে সংগীতে আসা
প্রকাশের তারিখঃ ২৪ জানুয়ারি, ২০২৬
কণ্ঠশিল্পী জাফর আহমেদ। ছেলেবেলা থেকে তার গানে হাতেখড়ি। শুরুটা হয়েছিল প্রয়াত মাতা ফিরোজা বেগমের মাধ্যমে। পরবর্তীতে ওস্তাদ বিজয় দা ও শান্তিদের কাছ থেকে তালিম নেন। এরপর ঢাকায় নেয়াজ মাহমুদ চৌধুরী সানিধ্যে এসে গান পুরোপুরি রপ্ত করেন।
ময়মনসিংহ জন্ম নেয়া এই গায়ক মূলত গানকে ভালোবেসে সংগীত ভুবনে পথচলা শুরু করেন। তাছাড়া স্ত্রী সাবিনা ইয়াছমিন ও ছেলে অভিষেক আহমেদের অনুপ্রেরণায় পুরোদমে পথচলা শুরু করেন। সে কথা জানিয়ে জাফর আহমেদ বলেন, গানের সুরের মাঝে নিজেকে ভালো রাখা ও গানকে ভালোবাসা। ৭৬ সালে বাংলাদেশ বেতারে প্রথম গান করি। তারপর ৯০ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে আধুনিক ও নজরুল গীতিতে তালিকাভুক্ত হই। পরে ধাপে ধাপে এ গ্রেড আর্টিস্ট এ পরিণত হই। বাংলাদেশ টেলিভিশনে সংগীতা ও মালঞ্চ অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ পাই। ১৯৯৮ সালে পাবনা ক্যাডেট কলেজে সংগীত বিভাগে শিক্ষকতা করি। মাঝে ময়মনসিংহ মহিলা ক্যাডেট কলেজে বিচারক হিসাবে কাজ করি আরও বিভিন্ন জেলায় সব ধরনের গান গেয়ে বেশ শুনাম অর্জন করেছি।
স্বীকৃতি স্বরূপ সন্দিপন সাংস্কৃতিক গোষ্ঠী থেকে আজীবন সম্মাননা পেয়েছেন জাফর আহমেদ। গান নিয়েই তার আগামীর পরিকল্পনা।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.