|| ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
পটুয়াখালীতে জাটকা জব্দ
প্রকাশের তারিখঃ ২৩ জানুয়ারি, ২০২৬
সুভাস দাস,,।
পটুয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ জানুয়ারী ২০২৬ তারিখ বৃহস্পতিবার রাত ৮টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৭ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে
পটুয়াখালীর স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.