|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
সুনামগঞ্জের মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ৮ জানুয়ারি, ২০২৬
শফিকুল ইসলাম শফিক(সুনামগঞ্জ) প্রতিনিধি :
বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের মধ্যনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি বিকেলে উপজেলার বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বংশিকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিএনপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
দোয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও এ দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে আশপাশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষার্থীদের পাশাপাশি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.