|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রামগঞ্জে আগুনে পুড়ে মারা গেছে ৪ মাসের শিশু, ৩ টি বসতঘর পুড়ে ছাই
প্রকাশের তারিখঃ ৬ জানুয়ারি, ২০২৬
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে পুড়ে মারা গেছে চার মাস বয়সের শিশু আয়াত হোসেন।
ঘটনাটি ঘটেছে আজ ৬ই জানুয়ারি বিকেল ৪ টায় রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নরিমপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামের ইয়াসিন মজুমদার বাড়ির দুলাল (৫৬)মিকারের বসত ঘরে বিদ্যুতের শর্ট-সার্কিট হতে আগুন লেগে মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা শিশু আয়াত আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যাওয়ার আগেই তিনটি বসত ঘর পুড়ে সম্পূর্ণরূপে ছাই হয়ে যায়। শিশু আয়াত দুলাল মিকার ও পরান বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায় দুপুরের খাবার শেষ করে দুলাল মিকারের স্ত্রী পরানী বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাহিরে যান। ঘরে ফিরে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। পরবর্তীতে ঘরে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়ে পাশ্ববর্তী মোঃ শহীদ উল্লাহ, সিরাজ মিয়া ও সবুজের ঘরে আগুল লেগে সবগুলো ঘর ভষ্মিভূত হয়ে যায়। ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা শিশু আয়াত (৪মাস) আগুনে পুড়ে মারা যায়।
ঘটনার পর রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম ঘটনাস্থল পরিদর্শন করে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করেন। এছাড়া রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপি নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রামগঞ্জ ফায়ার স্টেশন লিডার মোঃ রেজাউল করীম জানান আমরা ধারনা করছি বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হচ্ছে। আগুনে পুড়ে আয়াত নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.