|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সৌদি আরবে পর্যটকের মৃত্যু।
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৬
জহিরুল ইসলাম জেদ্দা প্রতিনিধি।
সৌদি আরবের মদিনায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কেরালার মাঞ্জেরির একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন— আব্দুল জলিল (৫২), তার মা মাইমুনাথ কাক্কেঙ্গাল (৭৩), স্ত্রী থাসনা থোডেঙ্গাল (৪০) এবং ১৪ বছর বয়সী ছেলে আদিল জলিল।
দুর্ঘটনায় জলিলের তিন কন্যা— আয়েশা, হাদিয়া ও নূরাহ গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, মক্কা থেকে ওমরাহ পালন শেষে জেদ্দায় ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান।
আব্দুল জলিল জেদ্দায় কর্মরত ছিলেন এবং পরিবারটি পর্যটন ভিসায় ওমরাহ পালনের জন্য সৌদি আরবে এসেছিল।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.