|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ করা হয়
প্রকাশের তারিখঃ ৫ জানুয়ারি, ২০২৬
সুভাস দাস,,।
পটুয়াখালীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে জাটকা ও শাপলাপাতা মাছ জব্দ করা হয়
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৪ জানুয়ারি ২০২৬ তারিখ রবিবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর এবং বন বিভাগের সমন্বয়ে পটুয়াখালী সদর টোল প্লাজা সংলগ্ন এলাকায় দুইটি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ২টি যাত্রীবাহী বাস তল্লাশি করে প্রায় ৩৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪ শত ৫০ কেজি শাপলাপাতা মাছ এবং ৩ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫ শত কেজি জাটকা জব্দ করা হয়। এসময় বাস চালক ও হেল্পাদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং জব্দকৃত শাপলাপাতা মাছ রেন্জ সহকারী বন বিভাগ, পটুয়াখালী এর উপস্থিতিতে ধ্বংসের নিমিত্তে মাটিতে পুঁতে রাখা হয়।
বিলুপ্তপ্রায় প্রাণী এবং মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.