|| ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ || ২১শে রমজান, ১৪৪৭ হিজরি
ছেংগারচরে হলি ড্রিম একাডেমিতে বই উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩ জানুয়ারি, ২০২৬
মতলব উত্তর উপজেলা প্রতিনিধি -মোঃ মাহফুজ আলম ছেংগারচর, মতলব উত্তর, চাঁদপুর,।
আজ শনিবার ৩ জানুয়ারী ২০২৬ছেংগারচর বাজারস্থ হলি ড্রিম একাডেমি-তে একটি বিশিষ্ট বই উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয় এবং একাডেমিক ও নানাবিধ প্রতিযোগিতায় সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
আবু হানিফ এর পরিচালনায় অনুষ্ঠানটি কুরআন তেলোয়াত করেন শুরু করেন হাফেজ আল -আমিন।
অনুষ্ঠানটি তিনটি ভাবে ভাগ হয়। কুরআন সবক করেন হাফেজ মাওলানা আফজাল হোসেন, কুরআন সবক প্রদান করেন হাফেজ মাওলানা আহমদ উল্ল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং আল আমিন ও ইসমাইল হোসেন।
সার্বিক সহযোগিতার উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীর পক্ষে আবু হানিফ ও আবুল কালাম।
অভিভাবকেরা এ সময় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমাম হোসাইন
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা ও পাঠ্য বইয়ের অনুশীলন আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে” এবং প্রতিযোগীতার মাধ্যমে শেখা ও শিক্ষার মান আরও উন্নত হবে এই প্রত্যাশা প্রকাশ করেন।তিনি আরোও বলেন আমরা শিক্ষাদের সাধারন শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষাও দিয়ে থাকি।
হলি ড্রিম একাডেমির প্রধান শিক্ষক ও পরিচালক মোঃ ইমাম আজিজ বলেন, “এ ধরনের বই উৎসব ও পুরস্কার অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের সৃজনশীল প্রতিভা উন্মোচনে সহায়ক হয়। আমাদের এ প্রতিষ্ঠানটি ইংরেজি ভার্সনের প্রতিষ্ঠান।মতলব উত্তরের শিক্ষার্থীদের ইংরেজি শেখার মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ আরও শক্ত অবস্থান তৈরি করতে পারে। আন্তর্জাতিক যোগাযোগ, শিক্ষা, প্রযুক্তি ও কর্মসংস্থানে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। তরুণ সমাজ ইংরেজিতে দক্ষ হলে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাবে।।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত থেকে সফলদের উচ্ছ্বাসপূর্ণ সমর্থন জানান এবং একাডেমির সকল পরিচালনা কমিটি ও শিক্ষক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই আয়োজনটি স্থানীয় সাংবাদিক ও কমিউনিটিতে শিক্ষাবিষয়ক উদ্যোগের অংশ হিসেবে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.