|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিএনপিতে ফিরলেন রিয়াদ চৌধুরী ও সেন্টু
প্রকাশের তারিখঃ ১ জানুয়ারি, ২০২৬
নারায়নগঞ্জ প্রতিনিধি :-
ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বছরের প্রথম দিন বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে রিয়াদ মোহাম্মদ চৌধুরী সক্রিয় ভূমিকা রাখবেন।এ বিষয়ে দলীয় নেতারা বলেন, বিএনপি সবসময় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় নীতি,
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.