|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আমিরাতে জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৭ তম আবির্ভাব তিথি উদযাপন
প্রকাশের তারিখঃ ২৭ ডিসেম্বর, ২০২৫
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির গ্রীণ সিটি আল্ আইনের মরুতীর্থ প্রবাসী গীতা সংঘের উদ্যোগে প্রতি বছরের মত এই বছরো আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী মৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৭ তম শুভ আর্বিভাব তিথি উদযাপন করা হয়। গতকাল ২৬ শে ডিসেম্বর শুক্রবার সারাদিনব্যাপী বাবা মনির আবির্ভাব তিথি উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রী শ্যামল শীলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট দানবীর শ্রী অদুল কান্তি চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সনজিত কুমার শীল, ইঞ্জিনিয়ার তপন রায় সহ আমিরাতের বিভিন্ন মঠ মন্দির থেকে আগত ভক্তবৃন্দ৷ এতে আরো উপস্থিত ছিলেন, আল্ আইন সৎ সঙ্গ, অনন্ত আনন্দ দেশ ইসকন, আল আইন গৌরাঙ্গ ইসকন মন্দির, মুছাফ্ফা সনাতনী গীতাসংঘ, আল আইন লোকনাথ সেবাশ্রম, শারজাহ গীতা সংঘ, শারজাহ পার্থসারথি গীতা সংঘের ভক্তবৃন্দ।
সকালে গুরু পুজা ও নিত্য পুজার ও ভোগারতির মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। উক্ত আলোচনা সভায় আন্তর্জাতিক শংকরমঠ ও মিশনের আধ্যাত্মক মহাপুরুষ শ্রী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের জীবনে নিয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে ছোট ছোট সোনামণিদের গান সহ বিভিন্ন ধর্মীয়মূলক গানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে উপাসনা, নাম সংকীর্তন ও নাম-প্রণামের মাধ্যমে জগতের শান্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.