|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন
প্রকাশের তারিখঃ ২৩ ডিসেম্বর, ২০২৫
সনজিত কুমার শীল।
আরব আমিরাত।
বাংলাদেশ দূতাবাস আবুধাবির আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ গত ২১ শে ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ সমিতির আল আইন কার্যালয়ে এক আলোচনা সভা ও প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মান্যবর রাষ্ট্রদূত জনাব তারেক আহমেদ। দিবসটির প্রতিপাদ্য ছিলো “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনানো হয় এবং মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত প্রামান্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা পর্বে আল আইন বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ প্রবাসী কর্মীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা শওকত ওসমান রানা, আতাউর রহমান আতা, প্রকৌশলী মাহবুবুর রহমান টিটু, নাছের উল্লাহ নাছের, মইনুদ্দিন আকাশ, বাংলাদেশ বিমান জনতা ব্যাংক, সহ আরো অনেকে। প্রবাসী দিবস ও অভিবাসী দিবসে প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়।বক্তাগণ প্রবাসীদের নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরে তা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মান্যবর রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসীদের কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কল্যাণমূখী কর্মসূচীর কথা তুলে ধরেন। পাশাপাশি, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর জোর দাবি জানান এবং পোস্টাল ভোটের মাধ্যমে ভোট প্রদানেরও কথা উল্লেখ করেন। তিনি সরকারী ও কনস্যুলার সেবা সহজীকরণে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদের কল্যাণে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ,প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ছিল প্রবাসীদের নিয়ে বাংলা জংশনের সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা দেশাত্মবোধক গান সহ বিভিন্ন গানে আনন্দে মাতিয়ে তুলেন প্রবাসীদের।।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.