|| ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৫
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বিল্লাল হোসেন (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে রোববার মাগরিবের পর উপজেলার ইছাপুর ইউনিয়নের শিবপুর এলাকায় দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় বিল্লাল হোসেন নামের ঐ বৃদ্ধার মৃত্যু হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান রোববার মাগরিবের নামাজ পড়ে বৃদ্ধ বিল্লাল হোসেন বাড়ী ফেরার পথে রামগঞ্জ থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হয়। গুরত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরন করেন। বিল্লাল হোসেন শিবপুর গ্রামের আকা খন্দকার বাড়ীর বাসিন্দা। তিনি পেশায় একজন অটো রিকশা চালক ছিলেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান বিষয়টি নিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.