|| ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
বিজয় দিবস পালন করেছে বাংলাদেশ লেডিস ক্লাব
প্রকাশের তারিখঃ ২২ ডিসেম্বর, ২০২৫
আমিরাত প্রতিনিধি,
মহান বিজয় দিবস উৎযাপন করেছে আমিরাতের বৃহত্তর নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব সংযুক্ত আরব আমিরাত।
রবিবার ২১ ডিসেম্বর দিনজুডে আমিরাতের শারজাহ ন্যাশনাল পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব (বিসিএল) সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিজয় দিবস ও বনভোজন উদযাপন করেন।
মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে প্রতিবছর এই সংগঠনটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের প্রকৃত ইতিহাস,কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরতে এই আয়োজন করে থাকেন ।
তারই ধারাবাহিকতায় এবারও নানা আয়োজনে মধ্যদিয়ে দিবসটি পালিত করেন।এবারের আয়োজনের মধ্যে ছিলো শিশুকিশোরদের বাংলা কবিতা আবৃত্তি,চিত্রাঙ্কন, সুন্দর বাংলা হাতের লেখা,যেমন খুশি সাজো এবং নারীদের জন্য খেলাধুলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী এডমিন লাবন্য আদিল।এতে উপস্থিত ছিলেন এডমিন ও বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা তসলিমা আকতার লিজা।
বিশিষ্ট নারী সংগঠক ও রবিন্দ্র সংগীত শিল্পী ইয়াসমিন ইসলাম মেরুন,সাইয়েদা নওরিন,যারা খান,ফারহানা ভূইয়া,নাসরিন আক্তার,লায়লা রুবাইয়াত, নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী,মালিহা মোরশেদ,সারবি ন তন্বী,মারিয়ুম মুহাম্মদ,অর্কিড পরী, কাজি হেনা ও সংগঠনের কর্মকর্তা ও সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, প্রবাসের মাটিতে দেশের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন যাবৎ লেডিস ক্লাব কাজ করে আসচ্ছে।আমাদের উদ্দেশ্য বিদেশের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্মকে দেশের ইতিহাস কৃষ্টি ও সংস্কৃতির চর্চার মাধ্যমে যেন বেড়ে ওঠে।
অনুষ্ঠানে দিনভর আনন্দ-আড্ডা আর বিজয়ের উল্লাসে মেতে ছিলেন উপস্থিত সংগঠনের সদস্যদের পরিবার ও পরিজনেরা । শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.