|| ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
জামালপুরে মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন পুলিশ সুপার
প্রকাশের তারিখঃ ২১ ডিসেম্বর, ২০২৫
মোঃ রাকিব হাসান জামালপুর।
জামালপুরে মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক
রবিবার (২১ ডিসেম্বর) জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর এবং খন্দকার শাকের আহমেদ, অফিসার ইনচার্জ, মাদারগঞ্জ মডেল থানা তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত সকল কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলের মনোবল বৃদ্ধিতে উৎসাহব্যঞ্জক বক্তব্য দেন।
এ সময় তিনি মাদারগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুরসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.