|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
বিজয় দিবসে বিজয়ীর আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান এর বাসভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিজয়ীর ভলেনটিয়ার আরোফিন বর্ষার পরিচালনায় বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন টিম বিজয়ীর সদস্যবৃন্দ।
আলোচনা সভায় তানিয়া ইশতিয়াক খান বলেন মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্ববহ দিন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন বিজয় অর্জিত হয়।
তিনি আরও বলেন দেশ স্বাধীন হয়েছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখা ও লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বাঙালির মুক্তির সংগ্রামে বিজয় ছিনিয়ে আনার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান স্মরণ করা হয় এবং স্বাধীনতার জন্য সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দোয়া কামনা করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.