|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নবীনগরে ইব্রাহিমপুর মাদ্রাসায় বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৬ ডিসেম্বর, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী।
সহকারী শিক্ষক আসাদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মোকারম হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম সহ আরো অনেকে।
মিলাদ পাঠ করেন প্রভাষক মোঃ ইস্রাফিল। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের।
বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ ও স্বাধীন বাংলাদেশের অর্জনের কথা স্মরণ করেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ গৌরব।
অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.