|| ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
নওগাঁর পত্নীতলায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ বোতল ফেয়ারডিল আটক
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২৫
উজ্জ্বল কুমার সরকার নওগাঁ পত্নীতলা।
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামালসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ১৪ ডিসেম্বর ২০২৫ ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০ এমপি এলাকা থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিমুলতলী আত্রাই নদী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১৩ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল, বাংলাদেশি নগদ ১ হাজার ৪০০ টাকাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. আব্দুল মোমিন (৩১), পিতা—ওবায়দুর রহমান, গ্রাম চকগোবিন্দ, পোস্ট—চকমলি, থানা পত্নীতলা, জেলা—নওগাঁ।
আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত মামলার নম্বর ১৩, তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক চোরাচালান, অবৈধ সীমান্ত পারাপারসহ সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
নওগাঁ #
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.