|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নিজ হাতে নির্বাচনী প্রচারনার সামগ্রী সরালেন জামায়াত মনোনীত প্রার্থী ফখরুদ্দিন রাজী
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২৫
নিজ হাতে নির্বাচনী প্রচারনার সামগ্রী সরালেন জামায়াত মনোনীত প্রার্থী ফখরুদ্দিন রাজী
ফরহাদ হোসেন জনি,মুন্সীগঞ্জ
মুন্সিগঞ্জ–১ আসন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সরিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।
শুক্রবার বিকেলে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ব্যক্তিগত উদ্যোগে এবং তাঁর সমর্থকদের স্থাপন করা সকল ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের কাজ সরাসরি তদারকি করেন। এলাকাবাসীর সামনে তিনি নিজেই বেশ কয়েকটি ব্যানার ও পোস্টার খুলে ফেলেন—যা স্থানীয়দের মধ্যে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে মাওলানা এ.করে.এম ফখরুদ্দিন রাজী বলেন, “স্বচ্ছ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিয়ম–নীতি সবারই সম্মান করা উচিত। আমি চাই মানুষ যেন কোনো ধরনের বাধা বা বিভ্রান্তি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা–কর্মী, তরুণ সমর্থক এবং সাধারণ মানুষ। অনেকেই জানান, আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারসামগ্রী সরানোর এমন দায়িত্বশীল উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে এবং অন্য প্রার্থীদেরও নিয়ম মেনে চলতে উৎসাহিত করবে।
স্থানীয়দের মতে, নির্বাচনী মাঠে এ ধরনের পদক্ষেপ ভোটারদের আস্থা ও বিশ্বাস ও রাজনৈতিক শিষ্টাচার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.