|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২৫
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মার্ট ফাউন্ডেশনের উদ্যোগে স্মার্ট মেধাবৃত্তি পরীক্ষা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। রামগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ স্মার্ট একাডেমিতে পঞ্চম শ্রেণির ৪শ ও ৮ম শ্রেণির ৩ শতাধীক শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজি বিডি’র চেয়ারম্যান মাজহারুল ইসলাম।
স্মার্ট একাডেমির কো-অর্ডিনেটর আবুল কাশেমের সার্বিক তত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, অধ্যক্ষ শেখ মাহবুবার রহমান, শিক্ষক প্রতিনিধি শেখ জাহাঙ্গীর ও কামাল হোসেন প্রমূখ।
আয়োজক বৃন্দ জানান, মেধাবৃত্তি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারী পাবেন একটি ল্যাপটপ, একটি ট্যাব ও শিক্ষা সরঞ্জামাদী ও সনদপত্র এছাড়াও উত্তীর্ণদের মধ্যে থেকে সর্ব্বোচ্চ ৫০জন পাবেন নগদ ১০ হাজার টাকা, মেধাবৃত্তি বই ও সনদপত্র।
মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর।
মোবাইলঃ ০১৬৩০৮২১৩৪২
তাং-১২-১২-২৫ ইং
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.