|| ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি
নবীনগর প্রকাশ্যে গোলাগুলি, আতঙ্কে পথচারীরা।
প্রকাশের তারিখঃ ১২ ডিসেম্বর, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের সদরে আদালত সড়কে কালীবাড়ি এলাকার সামনে শুক্রবার সন্ধ্যায় গুলাগুলি তে আহত ১, হঠাৎ গোলাগুলির শব্দে এলাকায় সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিব্রতকর পরিস্থিতি। দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং পথচারীরা নিরাপত্তার জন্য আশপাশের এলাকায় ছুটতে থাকেন, আতঙ্কিত হয়ে যায় পুরো এলাকা।
স্থানীয়রা জানান, কালীবাড়ির সামনে কয়েকজন যুবকের মধ্যে পূর্ববর্তী বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এরা
উশৃঙ্খল বখাটে হতে পারে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই।
ঘটনার খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, গোলাগুলির সাথে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে এবং তদন্তের স্বার্থে পুরো এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.