|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
নবীনগরের সাবেক এমপি এবাদুল করিম বুলবুল আর নেই
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৫
মোঃ জাবেদ আহমেদ জীবন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার- ৫ (নবীনগর) এর সাবেক সংসদ সদস্য ও বিকন গ্রুপের কর্ণধার জনাব মোহাম্মদ এবাদুল করিম বুলবুল আজ ঢাকার ইউনাইটেড হাসপাতালে আজ (১১/১২/২৫) সকাল ৯.০৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের সন্তান। তাঁর হাতধরে দেশের অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত/সম্প্রসারিত হয়।
জানাযায় তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি প্রথম ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পান। মনোনয়ন পেয়েও ১৪ দলীয় জোটের কারণে হাসানুল হক ইনুর প্রার্থী শাহ জিকরুল আহমেদ খোকনকে ছেড়ে দিতে হয়।
পরে ২০১৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে মরহুমের মৃতদেহ দাফন করা হবে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.