|| ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৫
মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিন :
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্ব) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অভিবাদন মঞ্চে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকার জাতীয় পতাকা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া দুদকের পতাকা উত্তোলন করেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবী ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল আলম রাশিদ অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয় ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.