|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কালিয়াকৈরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশের তারিখঃ ৯ ডিসেম্বর, ২০২৫
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার সিনাবহ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার সকালে উপজেলার সফিপুর বাজার এলাকায় ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকার ফজলুল হক মিলন বলেন, আমাদের এই নালিশী সম্পওি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী নুরুল ইসলাম গং আমাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করেছে। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপজেলার সিনাবহ মৌজার ১৫৩ নং খতিয়ানে সাবেক ১৭৬ আর এস ৫৫৯/৫৬০ দাগে আমার দাদা সি এস, এস এ,আর এস দাগে আমার দাদা অনুর উদ্দিন রেকর্ডীয় মালিক সূত্রে এই জমির মালিক হয় ।
পরে আমার বাবা, চাচা,দাদী, ফুফু মালিক হয়। পৈতৃক ওয়ারিশ সূত্রে এই জমির মালিক হয়ে আমি কতক জমিতে ভোগ দখলে আছি । কিন্তু প্রতিবেশী নুরুল ইসলাম গং এই জমিতে কোন ভোগ দখল ও কোন সত্য না থাকায় আমার নামে মিথ্যা মামলা, জমি দখলের অভিযোগ তুলেছে । আমি এই সংবাদ সম্মেলন মাধ্যমে মিথ্যা জমি দখলের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.