|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিএলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম, পেলেন ধানের শীষ
প্রকাশের তারিখঃ ৮ ডিসেম্বর, ২০২৫
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন সাবেক ডিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমকে। তিনি বিএলডিপি বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগদান করার পরই তাকে নমিনেশন দেওয়া হয়। আজ সোমবার দলীয় কার্যালয়ে বিএনপি'র সর্বোচ্চ নীতি নির্ধারণী স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী এক জনাকীর্ণ সমাবেশে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে শাহাদাত হোসেন সেলিমকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করে।
উল্লেখ্য যে,গত কয়েকদিনে দেশের ২৭৩ টি আসনে বিএনপি'র মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হলেও লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনে কোন প্রার্থী ঘোষনা করা হয়নি।ফলে এই আসনের দলীয় নেতা কর্মী সমর্থক এবং সাধারন মানুষের মাঝে জল্পনা কল্পনার শেষ ছিল না। কি খবর রামগঞ্জ এসব পৌঁছলে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা দেখা দেয়। অনেককে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।
অন্যদিকে ঢাকা দক্ষিণ বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক কমিশনার এবং লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুনুর রশিদ বলেন শাহাদাত হোসেন সেলিম আজকে মাত্র দলে যোগ দিয়েছেন আর আমি দীর্ঘ দিন থেকেই দলের সাথে জড়িত আমি হামলা মামলা এবং জেল খেটেছি। আমিই এই আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশা করছি। আমি সাধারণত জানি,দলের মহাসচিব বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন ঘোষণা করেন। কিন্তু তাকে তো মহাসচিব বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দেননি। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের ঘোষণার অপেক্ষায় আছি।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.