|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
রাঙ্গামাটিতে বিভাগীয় পদোন্নতি র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
প্রকাশের তারিখঃ ২ ডিসেম্বর, ২০২৫
মেহেদী হাসান, রাঙামাটি জেলা প্রতিনিধি,।
(মঙ্গলবার ০২ ডিসেম্বর ২০২৫) রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ে আজ এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যের র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজন অনুযায়ী জেলায় বিদ্যমান প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র) পদে পদোন্নতি লাভ করেন পুলিশ সদস্য চিরি কুমকুম দে।
অনুষ্ঠানে র্যাংক ব্যাজ পরিয়ে দেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। নতুন দায়িত্বভার গ্রহণের মুহূর্তে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি মানে শুধু মর্যাদা বৃদ্ধি নয়, দায়িত্বও বেড়ে যাওয়া। দেশের সার্বিক আইন–শৃঙ্খলা বজায় রাখতে পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।”
তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তা পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আরও বেশি আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়সহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
র্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্য চিরি কুমকুম দে দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.