|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
মোঃ জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি,,।
নোয়াখালীর হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পবিত্র কোরআন শরীফ বিতরণ, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের বাস ভবনে হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলীর উপস্থাপনায় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপি সাবেক সভাপতি কাজী আবদুর রহিম ও সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো।
দোয়া পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশ পরিচালনায় ও রাষ্ট্রের সংকটকালীন সময়ে জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। বেগম জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণে তিনি জাতীয় প্রতীক হিসেবে সকল দলের ও ব্যক্তির কাছে সম্মানের স্থান অর্জন করে নিয়েছেন।
আজ দেশ নেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কঠিন রোগে সঙ্কটাপন্ন অবস্থায়। বিগত সরকার তাঁকে বহু নির্যাতন জেল জুলুম করেছেন। আজ তিনি বয়সের ভারে নানান রোগে অসুস্থ্য হয়ে পড়েছেন। আল্লাহর কাছে আমরা সকলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে নয় বরং প্রত্যেকে মনের অন্তস্থল থেকে তার রোগমুক্তির জন্য দোয়া করি।
বেগম জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ খতমে কোরআন ও দোয়া মাহফিলে পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও আশপাশের স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন। পরে মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.