|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটুয়াখালীতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২৫
সুভাস দাস,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিউল বাসার উজ্জ্বল তালুকদারের উদ্যোগে
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পটুয়াখালী জেলা শহরের কাজীপাড়া এতিমখানা এবং হাফিজি মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর পটুয়াখালী জেলা শহরের কাজীপাড়া এতিমখানা ও হাফিজি মাদ্রাসায় কোরআন খতম দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি "শফিউল বাশার উজ্জল তালুকদার"এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক,
মেহেদী হাসান জাহাঙ্গীর, জেলা ছাত্রদলের অন্যতম নেতা গাজী মোঃ ইসমাইল (আজিজ) এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.