|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
জামালপুরে মেলান্দহ পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২৫
মোঃ রাকিব হাসান, জামালপুর,,।
জামালপুরে মেলান্দহ পৌর কৃষকদলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
বুধবার দুপুরে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে মেলান্দহ পৌর কৃষকদলের ৫০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদনপত্র তুলে দেন জামালপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার এবং জেলা কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহীন।
নবগঠিত কমিটিতে মেলান্দহ পৌর কৃষক দলের আহ্বায়ক হিসেবে সাইফুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে মাজহারুল ইসলাম দায়িত্ব পান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ, যুগ্ম আহ্বায়ক মো. রবিউল ইসলাম রবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.