|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
বিপুল অঙ্কের টাকা বকেয়া” ঠিকাদারদের
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৫
*বাইজিদ মন্ডল ডায়মন্ড হারবার:-*
আল বেঙ্গল পি এইচ ই কন্ট্রাক্টর এসোসিয়েশন সিভিল আহ্বানে,জল জীবন মিশন সহ অন্যান্য প্রকল্প দীর্ঘ বকেয়া পেমেন্ট এর দাবিতে ১ লা ডিসেম্বর বেলা ১২ টায় JKB (সেক্টর ভাইভ সল্টলেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর) চলো এই কর্মসূচির আয়োজন করা হয়।
আর সেই কর্মসূচি সফল করতে তারই আগে আজ ডায়মন্ড হারবার পি এইচ ই ডি দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ এর সঙ্গে গণডেপুটেশন দেওয়া হয় PHE D আধিকারিকের কাছে। এদিন এই বিক্ষোভ সমাবেশ ও গণ ডেপুটেশন উপস্থিত ছিলেন, গৌতম মুখার্জি জয়েন সেক্রেটারি অল বেঙ্গল পি এইচ ই কন্ট্রাক্টর এসোসিয়েশন, এছড়াও উপস্তিত ছিলেন, কন্ট্রাক্টর বিধান দাস, মোনা মন্ডল, তপন বারিক,আব্দুল লতিফ পাইক সহ ডায়মন্ড হারবার সাব ডিভিশনের বহু কন্ট্রাক্টররা। জয়েন সেক্রেটারি গৌতম মুখার্জি জানান,আমরা PHE Dte-এর সংস্থা, আলিপুর ডিভিশন PHE ঠিকাদার কল্যাণ সমিতির অধীনে এবং মূল সংস্থা Le. অল বেঙ্গল PHE ঠিকাদার সমিতি (সিভিল) জল জীবন মিশন নির্বাচন, গঙ্গা সাগর মেলা ও অন্যান্য প্রকল্পের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের সাথে জড়িত এবং এই কাজের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ এবং স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন।
আমরা ২০২৪ সালের আগস্ট থেকে কাজের জন্য আমাদের প্রায় ৬ হাজার কোটির বেশি বকেয়া অর্থ পাচ্ছি না। এর ফলে ২০২৫ সালে এই বছর তীব্র আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের। সমস্ত সংস্থা তাদের চুক্তিবদ্ধ বাধ্যবাধকতা পূরণ করেছে, তবুও অনেকেই মাসের পর মাস এবং কিছু ক্ষেত্রে বছরের পর বছর ধরে অর্থের জন্য অপেক্ষা করতে হচ্ছে।
কন্ট্রাক্টর অনেকে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে লেবারদের পেমেন্ট করেছি,একটাই আশা অবশ্যই টাকা পাওয়ার যাবে সেই ভরসায় লেবারদের টাকা পরিশোধ করেছি। এখনও পর্যন্ত গঙ্গা সাগর মেলা আবারও আস্তে চলে,এখন পর্যন্ত আর্থিক টাকা পাচ্ছি না,সেই জন্য আমামদের এই গণ ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ। তিনি আরো বলেন,যদি আমাদের বকেয়া পাওনা টাকা পরিশোধ না করে,আমরা ডিসেম্বর মাসে বৃহৎ আন্দলের দিকে যাবো।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.