|| ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ই মহর্রম, ১৪৪৮ হিজরি
সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২৫
লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মোঃ হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান( ২৪)নামের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ (২৮ নভেম্বর) শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার রামগঞ্জ হাজিগঞ্জ সড়কের খলিফার দরজা ও কাটাখালি এলাকার ব্রিকফিল্ড নামক স্থানে।
নিহত মোঃ হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মোঃ শাহাজাহানের ছেলে। নাজমুল হাসানের বাড়িও উদনপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথে বিপরীত দিক থেকে সিএনজি চালিত একটি অটোরিক্সার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়।এতে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই হৃদয় হোসেনের মৃত্যুর হয়।
মারাত্মক আহতাবস্থায় নাজমুল হাসানকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করে, ঢাকা যাওয়ার পথে পথিমধ্যেই নাজমুল হাসান এর মৃত্যু হয়।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।
Copyright © 2026 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.